শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় ৪টি অবৈধ স’মিল উচ্ছেদ, ২২০ ঘনফুট কাঠ ও যন্ত্রাংশ জব্দ করলো: বনবিভাগ
নিজস্ব প্রতিবেদক / ২৩৭ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ও থাইংখালী এলাকায় অবৈধভাবে পরিচালিত ৪টি করাতকল (স’মিল) উচ্ছেদ করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ২২০ ঘনফুট কাঠ, তিনটি করাতকল মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন এবং উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম।

অভিযানে অংশ নেয়, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাস, ওয়ালাপালং বিট কর্মকর্তা মোঃ আরাফাত, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি ও মোছার খোলা টহল টিম, উখিয়া থানার পুলিশের একটি টিম সহ বনকর্মীরা।

রেঞ্জ কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি সুকৌশলে বনাঞ্চল ধ্বংস করে অবৈধভাবে করাতকল চালাচ্ছিলেন। অভিযানে মকবুল মিস্ত্রি, ইয়াসিন, জাহেদ ও আবু তাহেরের নাম উঠে আসে, যারা নিয়মিত এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে ‘করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২’-এর বিধি ৩, ৭(১)(ক) ও ৭(১)(খ) ধারায় একাধিক মামলা ইতোমধ্যে বিচারাধীন রয়েছে।

তিনি আরও বলেন, “বন ও বনজ সম্পদ রক্ষায় আমরা সজাগ। যতই প্রভাবশালী হোক না কেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, অভিযানের খবর পেয়ে অভিযুক্তরা আগেভাগেই পালিয়ে যাওয়ায় কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ