বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪বিজিবির অভিযানে মালিকবিহীন পরিত্যক্ত ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি।
বুধবার (১৪ মে) রাত সাড়ে ১১টায়, কক্সবাজার রিজিওনের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এর নির্দেশনায় বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া বিওপির’র সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। গোয়েন্দা তথ্যে ভিত্তিতে রেজুপাড়া বিওপির’র টহলদল সীমান্তের লেবুবাগান খালে কৌশলগত অবস্থান গ্রহণ করে।
বিজিবি সুত্রে জানাযায়, অভিযানে কালে মিয়ানমার থেকে কাপড়ের ব্যাগ হাতে নিয়ে ২ জন ব্যক্তি সামনের দিকে অগ্রসর হলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারী কাপড়ের ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারে সুযোগে দ্রুত মিয়ানমারের ভিতরে জঙ্গলের দিকে পালিয়ে যায়।
অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি টহলদল ঘটনাস্থলে তল্লাশী করে মাদক কারবারী’র ফেলে যাওয়া ব্যাগের ভিতরে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হলেও মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি। এবিষয়ে পলাতক চোরাকারবারীদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনতে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।