কক্সবাজারের উখিয়া উপজেলায় সিমেন্ট ও মুদির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে দোকান মালিক।
শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সৈকতে সড়কের পাশে অবস্থিত ওই সিমেন্টের দোকানে হঠাৎ করে মোমবাতি থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় জামায়াত নেতা রিদুয়ানুল হক জিসান জানান, হঠাৎ করেই দোকান থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আমরা ফায়ার সার্ভিসকে ফোন করলে খবর পেয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আসে৷ উপজেলা প্রশাসন ও বৃত্তবানরা দোকান মালিকের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন৷
দোকান মালিক আবদুল আলম কালু সওদাগর জানান, মাগরিবের পর বিদ্যুৎ না থাকায় দোকানে মোমবাতি ধরিয়ে দিয়ে আমরা ২ ছেলেকে বসিয়ে দিয়ে বাড়িতে যায়। হঠাৎ করে চিল্লাচিল্লি শুনে দোকানে এসি দেখি আগুন৷ পরে ৯৯৯ নাম্বারে কল দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আসে৷ আমার পাশাপাশি ২টি দোকানে রাখা সিমেন্ট, ও মুদির বিভিন্ন মামলা এবং তৈলসহ অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, সন্ধ্যায় আমরা আগুন লাগার খবর পাই। তাৎক্ষণিকভাবে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে তবে দোকান মালিক বলছেন মোমবাতি থেকে৷ দোকানের ভেতরে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমানও বেশি হবে৷ ঘটনার তদন্ত করছে স্থানীয় প্রশাসন।