শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় ১০ হাজার ইয়াবা সহ বালুখালীর আব্দুর রশিদ আটক
Reporter Name / ১২৫ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক জন আটক করা হয়েছে।

সোমবার (১৯ মে) সন্ধা ৬টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে বালুখালী ক্যাম্প ৮-ইস্ট হিন্দু রোডের মুখের রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে আব্দু রশিদ (২৫) কে আটক করে। এসময় তার সাথে থাকা অপরজন পালিয়ে যায়।

আটককৃত আসামী হলেন, মোহাম্মদ আব্দুর রশিদ (২৫), বালুখালী হিন্দু পাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়, আসামীকে তল্লাশী করে তার ডান হাতে ধরা একটি সিনথেটিক ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো ৫০ টি নীল রংয়ের জীপারযুক্ত পলি প্যাকেটে প্রতিটিতে ২০০ পিস করে মোট (৫০×২০০) সর্বমোট ১০০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন জানান, আজ বিকেলে বালুখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা সহ আব্দুর রশিদ (২৫) কে গ্রেফতার করে এবং তার ভগ্নিপতি সালামত উল্লাহ (৪০) পালিয়ে যায় বলে জানা যায়। আটক ও পলাতক আসামীদের বিরুদ্ধে উখিয়া থানার মামলা নং- ৪১/২৫৩ তারিখঃ- ১৯/০৫/২০২৫ খ্রিঃ, ধারাঃ- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০ (গ)/৪১ দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ