সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনের প্রতিনিধি দল
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১৩৬ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত কানাডা হাই কমিশনের দুই সদস্যের একটি প্রতিনিধিদল।

সোমবার (১৯ মে) সকাল ৯টায় উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে অবস্থিত এমএসএফ হাসপাতাল পরিদর্শন করেন- ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনের গ্লোবাল অ্যাফেয়ার্স জোরপূর্বক স্থানচ্যুতি নীতির প্রধান মিসেস ফাতেমা বেন সায়েহ, ও গ্লোবাল অ্যাফেয়ার্স ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মানবিক বিশ্লেষক মিসেস অ্যানি থিবল্ট।

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অফিস সূত্রে জানাজায়, সোমবার সকালে কানাডা হাই কমিশনের প্রতিনিধি দল প্রথমে উখিয়ার নর্থ ইন্ড কফি সপে আসেন। সেখানে থেকে কুতুপালং এমএসএফ হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের রোহিঙ্গা ও স্থানীয় বাঙালীদের চিকিৎসা সেবা ও মাতৃত্বকালীণ সেবা সম্পর্কে কথা বলেন।

পরে প্রতিনিধি দলটি উখিয়ার ১২ নম্বর ক্যাম্পের জি ২ ব্লকে যৌথ নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন। তারা সেখানে রোহিঙ্গা ডাটা রেজিষ্ট্রেশন সম্পর্কে অবহিত হন এবং ডাটা রেজিষ্ট্রেশন করতে আসা রোহিঙ্গাদের সাথে কথা বলেন। পরে ১৩ নম্বর ক্যাম্পের এ ২ ব্লকে এলপিজি বিতরণ এবং পুনর্গঠন কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়াও বি ৩ ব্লকে আইওএম পরিচালিত আবহাওয়া প্রতিরোধী এবং সাইট ম্যানেজমেন্ট সেন্টার পরিদর্শন এবং সেল্টার নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে কর্মরত এনজিও বাঁশ ও মাটি দিয়ে তৈরি সেল্টারের সুবিধা অসুবিধা তুলে ধরেন।

আরও বলেন, গত বছরের মে মাসে বি ব্লকে আগুনে পুড়ে যাওয়া সেল্টারের ভিডিও প্রর্দশণ করে। সেখানে রোহিঙ্গা বশির আহমদের পরিবারের ৬ জন ও আব্দুল হামিদের ৬ জন দুটি পরিবারের সাথে কথা বলেন। এছাড়াও ১৮ নম্বর ক্যাম্পের ই/এল ১৭ ব্লকে আইওএম পরিচালিত রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র (আরসিএমসি) পরিদর্শন করেন। এসময় আইওএমের একজন আগত প্রতিনিধি দলকে ম্যাপ-স্কেচের মাধ্যমে পূর্বে মিয়ানমারে রোহিঙ্গাদের বসবাসরত এরিয়া এবং বর্তমানে উক্ত ক্যাম্পের এরিয়া সম্পর্কে ব্রিফিং প্রদান করে। পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প এলাকা ত্যাগ করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ