কক্সবাজারে পর্যটকের মালামাল চুরি করার সময় হাতেনাতে এক যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।
শনিবার (২৪ মে) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম আব্দুল্লাহ (২০)। তিনি টেকনাফ উপজেলার ৯নং ওয়ার্ডের জালিয়াপাড়ার ইসমাইলের ছেলে।
ট্যুরিস্ট পুলিশ জানায়, ওই দিন বিকেলে সৈকতে টহলকালীন সময়ে সন্দেহভাজন হিসেবে আব্দুল্লাহকে নজরে আনা হয়। পরে এক পর্যটকের ব্যাগ চুরি করার সময় তাকে হাতেনাতে ধরে ফেলে ট্যুরিস্ট পুলিশের একটি টহল দল।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার রিজিওন ট্যুরিস্ট পুলিশের (অতিরিক্ত ডিআইজি) মোঃ আপেল মাহমুদ বলেন, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ সব সময় সজাগ। চুরি-ছিনতাইসহ যেকোনো অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয় এবং তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।