সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
চলমান সংকটে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান টেকনাফ উপজেলা বিএনপির নেতা জিয়াউর রহমান জিয়া
প্রেস বিজ্ঞপ্তি / ৩৩৩ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দেশের রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন টেকনাফ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

শনিবার (২৪ মে) নিজের ফেইসবুক আইডিতে দেওয়া এক স্টেটসে তিনি বলেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহ জাহান চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সংগঠনের নির্দেশনা অনুসরণ করে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক দল। আমরা জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই লড়াই করছি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আজ ফেসবুকে স্ট্যাটাস নয়, রাজপথে দাঁড়িয়ে মানুষের কষ্টের কথা বলার সময়। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আমাদের সংগঠনকে সক্রিয় করতে হবে। সাংগঠনিকভাবে শক্তিশালী না হলে আন্দোলন সফল হবে না।”

তিনি আরও জানান, “টেকনাফ উপজেলা বিএনপির অধীন সকল ইউনিটে সংগঠনের কার্যক্রম জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ে নেতাকর্মীদের প্রস্তুত রাখা হচ্ছে যেকোনো কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে।”

তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রেরণা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বেই এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। এই আন্দোলনে সকল নেতাকর্মীকে আন্তরিকতা, সাহস ও ঐক্যের সাথে অংশ নিতে হবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ