শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
মরিচ্যা চেকপোস্টে ২৮ হাজার ইয়াবাসহ যুবক আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১১৭ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত অভিযানে ২৮ হাজার ২০০ পিস বার্মিজ ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) রাতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়। আটককৃত যুবক হলেন, মো. সাইদ (২২)। তিনি রামু উপজেলার দক্ষিণ চাকমারকুল গ্রামের নুরুল হাকিমের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টায় মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় খুনিয়াপালং থেকে রামু অভিমুখে আসা একটি সিএনজি থামানো হলে যাত্রী মো. সাইদকে সন্দেহজনক মনে করে তল্লাশি চালানো হয়। তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৮ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৮৪ লাখ ৬০ হাজার টাকা।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে সীমান্ত এলাকায় তাদের অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ