শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলি উদ্ধার
নুরুল ইসলাম বিজয় / ১১৫ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পরিত্যক্ত একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে ৮ এপিবিএন পুলিশের সদস্যরা।

শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার বালুখালী ৯নং ক্যাম্পের সি/২০ ব্লকের কবরস্থানের পাশের ঝোপ থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এপিবিএন সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের পানবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (সঃ) এসএম হানিফের নেতৃত্বে একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি ওয়ান শুটারগান এবং দুই রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ক্যাম্পে “মাদক ও অস্ত্র উদ্ধারে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এপিবিএনের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। উদ্ধারকৃত আলামত উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৩২৭, তারিখ-২৫/০৫/২০২৫) মূলে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ