শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
ছিনতাইকারীদের ‘মানবাধিকার’ ট্রল: বীচে শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে ট্যুরিস্ট পুলিশ
নিজস্ব প্রতিবেদক / ১৫৫ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তা বিঘ্নিত করার নতুন ছক স্পষ্ট হচ্ছে। সম্প্রতি বিচ এলাকায় ছিনতাইয়ের একাধিক ঘটনা ঘটেছে।

ট্যুরিস্ট পুলিশ সুত্রে জানা গেছে, বিগত ২০২৩ সালের ২ ডিসেম্বর সংঘটিত এক চাঞ্চল্যকর ছিনতাই ও হামলার ঘটনা। ওই দিন এক সৌদি পর্যটকের ওপর হামলা চালিয়ে তার মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়া হয়। অভিযুক্তদের তাৎক্ষণিক গ্রেফতার করে পুলিশ এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়। পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

  • জানা গেছে, চলতি ২০২৫ সালের মে মাসে এসে অভিযুক্তদের পক্ষ থেকে ‘মানবাধিকার খর্ব’ সংক্রান্ত নানা অভিযোগ ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে। ছিনতাইকারীদের পক্ষে বিভিন্ন প্রকার ট্রল, ও অপপ্রচার ছড়িয়ে পড়েছে অনলাইনে। এরই মধ্যে কিছুদিন আগে হিজড়াদের একটি মিছিল বের হয় ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে, যা বিতর্ককে আরও উসকে দেয়। এই প্রেক্ষাপটে কঠোর অবস্থান নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

কক্সবাজার রিজিওন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ সাংবাদিকদের বলেন, “ছিনতাইকারীরা এখন মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি—কোনো ছিনতাইকারীকে কোনো অজুহাতে বিচ এলাকায় ছাড় দেওয়া হবে না। যারা জামিনে এসে আবার অপরাধে জড়াতে পারে, তাদের ওপর আমরা নজর রাখছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • তিনি আরও বলেন, “পর্যটকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যারা ফেসবুক বা অন্যান্য মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের আইনের আওতায় আনা হবে। বিচ এলাকাকে নিরাপদ রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক এবং প্রতিটি ইউনিট মাঠে সক্রিয় রয়েছে।”

অপরদিকে কক্সবাজারসহ ইনানী পাটোয়ার টেক সৈকতে বেড়াতে আসা পর্যটকদের প্রতিনিয়তই অবৈধ ক্যামেরাম্যানদের হাতে হয়রানির শিকার হতে হচ্ছে অনুমতি ছাড়াই ছবি তুলে অতিরিক্ত টাকা আদায়, জোরপূর্বক বিক্রির চেষ্টাসহ নানা অনৈতিক আচরণে বিরক্ত ও বিব্রত হচ্ছে পর্যটকরা। অবৈধ ফটোগ্রাফারদের বিরুদ্ধে জরুরি অভিযান পরিচালনা এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয় ও পর্যটকদের।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ