কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ রোডের রেজুখাল চেকপোস্টে ১৯ হাজার ৭৭০ পিস ইয়াবা সহ একজন আটক করা হয়েছে।
আটক আব্দুর রহমান (৩৩) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার আব্দুল কাদের’র ছেলে।
রবিবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এর নির্দেশনায় রেজুখাল চেকপোস্টে একটি তল্লাশি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, আজকে সন্ধায়“গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশির সময় মোটরসাইকেলের সিটের নিচে লুকানো অবস্থায় ইয়াবার বড় চালানটি উদ্ধার করা হয়। অভিযানে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক পাচারের বিরুদ্ধে বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে। আটককৃত আসামি, উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দকৃত আলামতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।