সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
শিল্পাচার্য দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে টুরিস্ট পুলিশ নিরলসভাবে কাজ করছে- পুলিশ সুপার
নুরুল ইসলাম বিজয় / ২৬২ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালাকে ঘিরে দেশি-বিদেশি পর্যটকদের অভিজ্ঞতা আরও নিরাপদ ও আনন্দময় করতে টুরিস্ট পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) বিকেল ৩টায় সংগ্রহশালার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ নাইমুল হক, পিপিএম। সভায় আরও উপস্থিত ছিলেন সংগ্রহশালার ইনচার্জ মুকুল দত্তসহ টুরিস্ট পুলিশ ও সংগ্রহশালার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

সভায় পুলিশ সুপার মোঃ নাইমুল হক বলেন, “বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অমূল্য ধন এই সংগ্রহশালা। এখানে প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী ও পর্যটক আসেন। তাঁদের নিরাপত্তা, তথ্যসেবা ও ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “পর্যটন শুধু বিনোদনের বিষয় নয়, এটি একটি দেশের ভাবমূর্তি ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাই পর্যটকদের প্রতি আমাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় পর্যটকদের দ্রুত সহায়তার লক্ষ্যে টুরিস্ট পুলিশের হেল্পলাইন নম্বর সংবলিত একটি কাট-আউট সংগ্রহশালার জন্য প্রদান করা হয়। এতে প্রয়োজনীয় সেবা পেতে দর্শনার্থীরা তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারবেন।

সংগ্রহশালার ইনচার্জ মুকুল দত্ত বলেন, “টুরিস্ট পুলিশের এমন সহযোগিতা আমাদের কাজকে সহজ করে দেবে। এতে দর্শনার্থীরা যেমন উপকৃত হবেন, তেমনি সংগ্রহশালার সার্বিক ব্যবস্থাপনাও হবে আরও গতিশীল।”

মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তারা নিরাপত্তা, দর্শনার্থীদের তথ্যপ্রাপ্তি, ও সার্বিক সেবার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত উপস্থাপন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ