রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
ঈদের আগেই চট্টগ্রামে র‍্যাবের চেকপোস্ট ও টহল জোরদার
নুরুল ইসলাম বিজয় / ১৬৭ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চট্টগ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট পরিচালনা ও টহল কার্যক্রম জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭।

র‌্যাব সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে স্থানীয় ট্রাফিক পুলিশের সহায়তায় যানবাহনের ফিটনেস, চালকের লাইসেন্স, হেলমেট পরিধান এবং অতিরিক্ত গতির বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার (৩০ মে) অভিযানের অংশ হিসেবে দুটি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, মোটরসাইকেল, সিএনজি, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। দেশীয় ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং মাদক উদ্ধার অভিযানও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

চট্টগ্রাম র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “ঈদকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব-৭ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা চট্টগ্রাম মহানগরীসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট, টহল এবং তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের যে কোনো অপতৎপরতা রুখতে র‍্যাব নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।”

র‌্যাব-৭ জানায়, ঈদ-উল-আযহা উপলক্ষে যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন নিশ্চিত করতে র‌্যাব সর্বোচ্চ সচেষ্ট থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ