রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
সীতাকুণ্ডে যুবদল নেতার ওপর হামলার ঘটনায় পৌর আ.লীগ নেতা শাহাব উদ্দিন মেম্বার গ্রেফতার
নুরুল ইসলাম বিজয় / ২০৫ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার একটি হত্যা চেষ্টা এবং বিস্ফোরক আইনের মামলার এজাহারনামীয় পলাতক আসামী সীতাকুণ্ড পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন মেম্বারকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

র‌্যাব জানায়, ভুক্তভোগী যুবদল নেতা সাজ্জাদ হোসেন মামুন গত বছরের ২৫ এপ্রিল সীতাকুণ্ডের ক্রীষ্টাল কোম্পানি এলাকায় উপজেলা যুবদলের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে অংশ নিতে গেলে পরিকল্পিতভাবে হামলার শিকার হন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই অনুষ্ঠানে যুবদল নেতা-কর্মীদের উপস্থিতি টের পেয়ে শাহাব উদ্দিন মেম্বারের নেতৃত্বে ১০০ থেকে ১৫০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

হামলায় ভিকটিম সাজ্জাদ হোসেন মামুন বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে মামুন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মোট ৮৭ জনকে এজাহারনামীয় এবং আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন (মামলা নং-১৫, তারিখ: ০৭ নভেম্বর ২০২৪; ধারা: ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ দণ্ডবিধি ও ৩/৪ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮)।

র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “ঘটনার পর থেকে পলাতক থাকা আসামী মো. শাহাব উদ্দিন মেম্বারকে গ্রেফতারে র‍্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩১ মে ভোররাতে হাটহাজারী থানাধীন নন্দিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামী মো. শাহাব উদ্দিন মেম্বার (৩৫), পিতা-মৃত নুর মিয়া, সাং- উত্তর বাঁশবাড়ীয়া, থানা-সীতাকুণ্ড, জেলা-চট্টগ্রামকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ