শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নুরুল ইসলাম বিজয় / ১৪৩ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলায় গ্রাম আদালত সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ আল মাহমুদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এটিএম কাউছার আহমেদ।

এছাড়াও কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যগণ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রম, আইন ও বিধিমালা, মামলা গ্রহণ ও নিষ্পত্তির প্রক্রিয়া, স্থানীয় বিরোধ সমাধানে করণীয়, নারীর অংশগ্রহণ, গ্রাম পুলিশের ভূমিকা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, “সরকার মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতকে শক্তিশালী করছে। ইউনিয়ন পরিষদ সদস্যদের আন্তরিকতা ও সঠিক আইনগত জ্ঞান থাকলে অনেক জটিলতা স্থানীয় পর্যায়েই সমাধান সম্ভব। তবে ধর্ষণ, ইভটিজিংসহ কিছু অপরাধ গ্রাম আদালতের আওতায় নয়—এসব মামলা তাৎক্ষণিকভাবে থানায় প্রেরণ করতে হবে।

তিনি আরও বলেন, “নারীর অংশগ্রহণ ও গ্রাম পুলিশের সক্রিয় ভূমিকা গ্রাম আদালতের কার্যকারিতা আরও বাড়াবে। তাই সবার সম্মিলিত প্রয়াসে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ