রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় ১২৫০ স্থানীয় শিক্ষকের ছাঁটাইয়ের প্রতিবাদে দ্বিতীয় দিনের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
নুরুল ইসলাম বিজয় / ২৩৯ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত প্রায় ১,২৫০ জন স্থানীয় (হোস্ট কমিউনিটি) শিক্ষক ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে হোস্ট কমিউনিটি। চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও একাধিক এনজিও অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষকরা।

শনিবার (১ জুন) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা প্রায় পাঁচ ঘণ্টা এ কর্মসূচি চলে উখিয়া সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্থানীয় হোস্ট কমিউনিটির শত শত শিক্ষক। দাবি একটাই “চাকরি ফিরিয়ে দাও। অন্যথায় আন্দোলন চলবে।”

সূত্রে জানা গেছে, ইউনিসেফ-এর অর্থায়নে পরিচালিত রোহিঙ্গা শিক্ষাবিষয়ক কার্যক্রম সম্প্রতি তহবিল সংকটে পড়ে। এর ফলে, বিভিন্ন এনজিও- যেমন ব্র্যাক, কোডেক, মুক্তি, কোস্ট ফাউন্ডেশন, ফ্রেন্ডশিপ ইত্যাদি যারা ইউনিসেফ-এর আওতায় শিক্ষাব্যবস্থা পরিচালনা করছিল- তারা স্থানীয় হোস্ট শিক্ষকদের গণহারে ছাঁটাই করে। এই সংখ্যা প্রায় ১,২৫০ জন।

বলা হচ্ছে, এই শিক্ষকরা গত কয়েক বছর ধরে রোহিঙ্গা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে একাধিক শিক্ষক আবেগঘন ভাষায় বলেন, “আমরা বৈষম্যের শিকার। কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই আমাদের ছাঁটাই করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেমন ৫ আগস্ট ২০২৪ সালে পতিত সরকারের পতন ঘটেছিল, তেমনি এই অবিচারেরও পতন হবে।”

তারা আরও বলেন, “আমরা চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।”

পরে সকাল ১০টায় শিক্ষকরা শহীদ মিনার থেকে একটি র‍্যালি বের করে উখিয়া সদর দক্ষিণ স্টেশনের দিকে যান। সেখানে ব্র্যাক, কোডেক ও মুক্তি এনজিও অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান। পরে তারা পুনরায় শহীদ মিনারে ফিরে এসে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ