শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
চট্টগ্রামে প্রেমের ফাঁদে তরুণীর মৃত্যু, পলাতক হৃদয়কে গ্রেফতার করেছে র‌্যাব-৭
নুরুল ইসলাম বিজয় / ২২৮ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলার এজাহারনামীয় পলাতক আসামী সমর চৌধুরী ওরফে হৃদয় (২৩) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭, চট্টগ্রাম।

শুক্রবার (৩১ মে) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে নগরীর পাথরঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, ভিকটিম চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বসবাস করতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়ের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে হৃদয় বিয়ের আশ্বাস দিয়ে তাকে পরিবার থেকে আলাদা করে বিভিন্ন জায়গায় বসবাসে বাধ্য করেন। সর্বশেষ তারা ফিরিঙ্গীবাজার এলাকায় ভাড়া বাসায় একসঙ্গে থাকছিলেন।

পরবর্তীতে ভিকটিম বিয়ের চাপ দিলে হৃদয় তাকে শারীরিক নির্যাতন করেন। ভিকটিম মুসলিম এবং হৃদয় হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় বিষয়টি পারিবারিকভাবে জটিল হয়ে ওঠে। এসব মানসিক চাপে ভুক্তভোগী ২০২৩ সালের ২৭ অক্টোবর আত্মহত্যা করেন।

এ ঘটনায় পরদিন (২৮ অক্টোবর) ভিকটিমের মা বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-৫১/২০২৩; ধারা ৩০৬ পেনাল কোড ১৮৬০)। এরপর থেকেই আসামী পলাতক ছিলেন।

লে. কর্নেল হাফিজুর রহমান আরও জানান, ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে র‌্যাব-৭ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সমর চৌধুরী প্রকাশ হৃদয়, বয়স ২৩ বছর, পিতা- সুমন চৌধুরী, সাং- ফিরিঙ্গীবাজার, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ