রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় পাহাড় ধসে রোহিঙ্গা যুবকের মৃত্যু, ডাকাতির ঘটনায় একজন গুলিবিদ্ধ
নুরুল ইসলাম বিজয় / ৯৬ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একদিনে পৃথক দুই ঘটনায় একজন রোহিঙ্গা যুবক প্রাণ হারিয়েছেন এবং আরেকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

সোমবার (২ জুন) রাত সাড়ে ১২টার দিকে টানা বৃষ্টির কারণে ক্যাম্পে একটি কাঁচা ঘরের দেয়াল ধসে পড়ে আহত হন মোহাম্মদ আয়াস (২০) এবং কামাল উদ্দিন (১২)। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিডিআরসিএস-পিএইচসি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত আয়াসকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে।

নিহত আয়াস তার বোনের ঘরে অস্থায়ীভাবে অবস্থান করছিলেন। পরিবারটি নতুন করে আসায় এখনো বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়নি।

অপরদিকে একই রাতে ভোর সাড়ে ৪টার দিকে ক্যাম্প-২০ এক্স-এর এস/৪-বি/৫ ব্লকে মুখোশধারী চার থেকে পাঁচজন ডাকাত দল প্রবেশ করে মো. সালাম (৫৯)-এর শেল্টারের সিকল কেটে ঢুকে এক ভরি স্বর্ণ ও দুটি মোবাইল চুরি করে। এ সময় সালাম প্রতিরোধ করতে গেলে ডাকাতরা তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। গুলি তার ডান হাতে বিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। এছাড়াও ডাকাত দল আরও দুটি ঘর থেকে মোট ৭০ হাজার টাকা ও একটি মোবাইল চুরি করে বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, পাহাড় ধ্বসে একজন রোহিঙ্গা যুবক মারা গেছেন এবং সশস্ত্র ডাকাতির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে ওয়ান সুটার বন্দুকের একটি গুলির খোসা উদ্ধার করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ