রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
টেকনাফে র‍্যাবের ১০ ঘণ্টা অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
নুরুল ইসলাম বিজয় / ১২৫ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

মাদক নির্মূলে ফের বড় সাফল্য পেল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসানের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, নজির আহম্মদ (৪৮) আব্দুল আমিনের ছেলে, জাকির হোসেন (৪৭) আব্দুল জলিলের ছেলে ও মো. হাসান আলী (৪৮) মৃত কাশেমের ছেলে। সকলেই টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার স্থায়ী বাসিন্দা।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া কর্মকর্তা (সহকারী পুলিশ সুপার) আ. ম. ফারুক।

মঙ্গলবার (৪ জুন) রাত ১০টা থেকে বুধবার (৫ জুন) সকাল ৮টা পর্যন্ত টানা ১০ ঘণ্টার এই অভিযান চলে কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায়। র‌্যাব-১৫ এর হোয়াইক্যং সিপিসি-২ ও টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের যৌথ বাহিনী, গোপন সংবাদের ভিত্তিতে এবং গোয়েন্দা সংস্থা ‘ঢাকা ইন্ট’-এর সহযোগিতায় এই অভিযানটি সফলভাবে পরিচালনা করে। অভিযানে আরও একজন মাদক কারবারি পালিয়ে যায় বলে জানায় র‌্যাব।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, আজকে বিশেষ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় পাচার করে আসছিল।

অধিনায়ক বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদক আমাদের সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি। র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান চালাচ্ছে, এবং এই লড়াই অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, এটি একটি বড় চালান। এর মাধ্যমে আমরা একটি সক্রিয় মাদক নেটওয়ার্ক ভেঙে দিতে পেরেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হবে।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামিকে ধরতেও অভিযান অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ