বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরসা কমান্ডার আবু কালামের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক / ৩১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০২ ইস্টে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোহাম্মদ আবু কালাম (৩০) নামে এক সক্রিয় আরসা (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) কমান্ডারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেল ৪টার দিকে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবু কালাম রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০২ ইস্টের ই/০৯ ব্লকের বাসিন্দা আব্দুল করিমের ছেলে। জানা গেছে, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে আরসার সক্রিয় সদস্য ও ক্যাম্পের একজন প্রভাবশালী কমান্ডার হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, আবু কালাম সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে কিছুদিন অবস্থান করেন। সেখানেই তিনি ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হন। অসুস্থ অবস্থায় বাংলাদেশে ফিরে তিনি কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি হন। তবে চিকিৎসাধীন অবস্থায় শেষ রক্ষা হয়নি।

আরসার সক্রিয় সদস্য হওয়ায় আবু কালাম ছিলেন প্রশাসনের নজরদারিতে। একাধিক রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা ঝুঁকি তৈরি এবং প্রতিদ্বন্দ্বী গ্রুপের সঙ্গে সংঘাতে জড়িত থাকার অভিযোগও ছিল তার বিরুদ্ধে।

এ বিষয়ে উখিয়া থানার একাধিক সূত্র নিশ্চিত করেছে, “আবু কালাম দীর্ঘদিন ধরে ক্যাম্পে আরসার হয়ে কাজ করছিল। তার বিরুদ্ধে গোপনে তথ্য সংগ্রহ ও ক্যাম্পভিত্তিক অপরাধে সম্পৃক্ততা রয়েছে।

এদিকে রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গু সংক্রমণের বিষয়টি নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মৌসুমের শুরুতে এ ধরনের ডেঙ্গু সংক্রমণ ক্যাম্পে ভয়াবহ আকার ধারণ করতে পারে। “ক্যাম্পভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা দুর্বল হওয়ায় ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার করতে হবে। ঝুঁকিপূর্ণ ব্লকগুলোতে সচেতনতামূলক কার্যক্রম প্রয়োজন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ