কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও হুইপ জননেতা আলহাজ্ব শাহাজাহান চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন টেকনাফ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
এক বিবৃতিতে তিনি বলেন, “জননেতা শাহাজাহান চৌধুরীর বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আওয়ামী ঘরানার কিছু স্বার্থান্বেষী মহল টাকা নিয়ে তার সম্মানহানির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, টেকনাফ ও উখিয়া উপজেলার সাধারণ জনগণ তাদের প্রিয় নেতার বিরুদ্ধে এমন অপচেষ্টা কোনোভাবেই মেনে নেবে না। জননেতা শাহাজাহান চৌধুরী এই অঞ্চলের মানুষের হৃদয়ের গভীরে স্থান করে নিয়েছেন। তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সেই আস্থা নষ্ট করা যাবে না।
বিএনপি নেতা জিয়া সংশ্লিষ্ট সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। তাই সত্যতা যাচাই না করে বিভ্রান্তিকর ও মানহানিকর কোনো সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাই।
তিনি অবিলম্বে এই মিথ্যা প্রচারণা বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।