শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বাথরুম ব্যবহার নিয়ে সংঘর্ষ, শিশুসহ আহত ৮
নুরুল ইসলাম বিজয় / ১৫৭ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-১১ তে বাথরুম ব্যবহারে বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়ে ক্যাম্পের আইআরসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৬ জুন) সকাল ৯টার দিকে উখিয়ার ১১ নং ক্যাম্পের জে/২ ব্লকের মো. কামালের ছোট ছেলে বাথরুমে গেলে প্রতিবেশী মো. আমিন বাধা দেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।

আহতদের মধ্যে রয়েছেন কামাল হোসেন (৩৫), মো. হোসেন (৪০), জাফর আলম (৫২), ও মনোয়ারা (৩৫) প্রমুখ। অভিযুক্তদের মধ্যে আছেন মো. আমিন, খাইরুল আমিন, শামশুন নাহার, মিনারা ও দিলোয়ারা।

স্থানীয় সূত্র জানায়, সিআইসি অফিসে থেকে বাথরুমটি কামালের পরিবারের বরাদ্দ থাকলেও আমিন পরিবার তা দখলে রাখতে চাইলে এই সংঘর্ষ ঘটে।

ঘটনার পর উভয় পক্ষকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ