আজ সৌদি আরবে পবিত্র ঈদুল আযহা বা কোরবানির দিন। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশ থেকেও লাখো হাজি বর্তমানে মক্কা ও মিনায় অবস্থান করছেন। এদের মধ্যেই রয়েছেন কক্সবাজার রিজিওন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ।
তিনি পবিত্র হজ্ব পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন এবং মিনায় অবস্থানকালে বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছেন। আজ তিনি কোরবানির অনুষ্ঠানও সম্পন্ন করেন। এ উপলক্ষে তিনি দেশবাসী, সহকর্মী এবং সকল শুভানুধ্যায়ীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, আল্লাহ তাআলার অশেষ কৃপায় পবিত্র হজ্ব ও কোরবানির মহান উপলক্ষে আমি সৌদি আরবে অবস্থান করছি। আপনাদের সকলের দোয়া চাই, যেন আল্লাহ আমার হজ্ব ও কোরবানি কবুল করেন এবং সুস্থভাবে দেশে ফিরে আসতে পারি।
সম্প্রতি সৌদি আরবে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে অন্যান্য হাজিদের সঙ্গে ইহরাম পরিহিত অবস্থায় দোয়া করতে দেখা যায়।