পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ, বিশেষ করে উখিয়াবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোঃ জাসিম উদ্দিন, পিএসসি।
রবিবার (৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আল্লাহ তায়ালার অশেষ রহমত ও বরকত আপনার ও আপনার পরিবারের ওপর বর্ষিত হোক। এই পবিত্র ঈদুল আজহায় আপনাদের সকলের সুস্বাস্থ্য, সফলতা ও সুখ-শান্তি কামনা করছি।”
তিনি আরও বলেন, “ঈদ আমাদের শিক্ষা দেয় আত্মত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের। এই উৎসবের মর্মকথা ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে। আসুন, আমরা পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ি।”
উখিয়ায় দায়িত্ব পালনরত ৬৪ বিজিবির সদস্যদের উদ্দেশে লে. কর্নেল জাসিম উদ্দিন বলেন, “সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা প্রস্তুত। রোহিঙ্গা পরিস্থিতি, মাদক প্রতিরোধ এবং অপতৎপরতা মোকাবেলায় বিজিবি নিরলসভাবে কাজ করছে এবং এই ধারাবাহিকতা ঈদের সময়েও অব্যাহত আছে।”
ঈদ উদযাপনের সময় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সে জন্য সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “সকলের সমন্বিত প্রচেষ্টায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং ত্যাগের আদর্শে গড়া ঈদ উদযাপন হোক আমাদের প্রত্যাশা।”
শেষে তিনি স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানান।