শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
টেকনাফের মাদক চোরাকারবারী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে বিজিবি
নুরুল ইসলাম বিজয় / ১৭৪ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে আলোচিত মাদক চোরাকারবারী জাহাঙ্গীর আলম (৪০) কে আটক করা হয়েছে।

সোমবার (৯ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর খারাংখালী বিওপি’র বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত জাহাঙ্গীর আলম (৪০) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাইক্যংখালী এলাকার বাসিন্দা।

জানা গেছে, গত ২৮ মে বিজিবির একটি বিশেষ অভিযানে বাঁধা প্রদানের অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা হয়। ওইদিন হ্নীলা বিওপি’র একটি টহলদল মাদকবিরোধী অভিযান চালাতে গেলে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে প্রায় ৪০ থেকে ৫০ জন ব্যক্তি টহলদলের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বিজিবির কাজে মারাত্মক বিঘ্ন ঘটে।

এ ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-৬৮/৩৬১, তারিখ-২৮ মে ২০২৫)। মামলায় দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৮৬/৩৩২/৩৩৩/১১৪/৫০৬ ধারায় জাহাঙ্গীর আলমসহ তার অনুসারী ১৫ জন ও অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।

বিজিবি জানায়, সোমবার অভিযানে তাকে আটক করা হয়। তবে গ্রেফতারের সময় তার অনুসারীরা সড়ক অবরোধ করে উত্তেজনা সৃষ্টি করে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খারাংখালী বিওপি ও ব্যাটালিয়ন সদর থেকে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়। এছাড়াও র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “জাহাঙ্গীর আলম একজন চিহ্নিত মাদক চোরাকারবারী। তাকে আটক করা হয়েছে এবং টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”বিজিবির এমন সাহসিক অভিযানে স্থানীয়ভাবে প্রশংসার ঝড় উঠেছে বলে জানা গেছে।

তিনি আরও বলেন, অপরাধীচক্র যত শক্তিশালীই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধ কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে উখিয়া ব্যাটালিয়নের এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ