শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে শিশু অপহরণে জড়িত দুই রোহিঙ্গা আটক
নুরুল ইসলাম বিজয় / ১৬২ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১ থেকে শিশু অপহরণ মামলায় জড়িত সন্দেহে দুই রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএনের সদস্যরা।

সোমবার (৯ জুন) রাত ৯টার দিকে ক্যাম্প-১১ এর সি/০৯ ব্লকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এপিবিএন সূত্রে জানা গেছে, স্থানীয় মাঝিদের সহায়তায় আটক করা দুই রোহিঙ্গা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৫ বছর বয়সী রোহিঙ্গা শিশু রিফাতুল ইসলামকে অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এর আগে, গত ৭ জুন দুপুর ১২টার দিকে ক্যাম্প-১১ এর সি/০৯ ব্লকের বাসিন্দা শিশু রিফাতুল ইসলামকে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা শিশুটির পরিবারের কাছে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

পরিবারটি অপহরণকারীদের মোবাইল ফোনে দেওয়া নির্দেশনা অনুযায়ী বিকাশের মাধ্যমে ৬০ হাজার টাকা পাঠায়। টাকা পাওয়ার পর অপহরণকারীরা শিশুটিকে উখিয়ার ঈদগাহ বাসস্টেশনে ফেলে রেখে চলে যায়। ওইদিন রাত ১০টার দিকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা ক্যাম্পে ফিরিয়ে নিয়ে আসে।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আটক দুই রোহিঙ্গা প্রাথমিকভাবে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ