শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
নুরুল ইসলাম বিজয় / ২০০ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-১৯–এ পানিতে পড়ে মো. সলিম (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু ১৯ নং ক্যাম্পের এ-২ ব্লকের মোঃ নসিমের ছেলে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টার দিকে উখিয়ার ১৯নং ক্যাম্পের লাল পাহাড় সংলগ্ন কাঁটাতারের পাশের একটি লেকে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু ঘটে। স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত শিশুটিকে উদ্ধার করে নিকটস্থ আইওএম হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন সদস্য ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন জানান, “এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুটির মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ