মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
ঈদের সফরে হাসনাত, সারজিস’সহ উখিয়ায় এনসিপির কেন্দ্রীয় ৬ নেতা
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৪২ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ইনানী এলাকায় অবস্থিত একটি অভিজাত প্রাইভেট ফাইভস্টার হোটেলে (১৪ জুন) শনিবার দুপুর ১২টার দিকে দুই দিনের সফরে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় পর্যায়ের ছয়জন বিশিষ্ট নেতা।

নির্ভরযোগ্য সূত্র জানায়, এনসিপি নেতৃবৃন্দ গাড়ি যোগে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী অঞ্চলে পৌঁছান এবং হোটেলের SS3 ব্লকের দুটি কক্ষে অবস্থান গ্রহণ করেন। সফরের আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকলেও, প্রাথমিকভাবে জানা গেছে, এটি ঈদ উপলক্ষে একটি ব্যক্তিগত ও ভ্রমণমূলক সফর।

আগত নেতারা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও চিকিৎসক, গবেষক তাসনিম জারা, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার নিভা প্রমুখ।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এনসিপি নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার রয়েছে। তারা আগামীকাল রোববার সকাল ১১টায় হোটেল ত্যাগ করবেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ