শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় বিজিবির অভিযানে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক / ১৩৮ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৫ জুন) সন্ধ্যায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর আওতাধীন বালুখালী বিওপি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে বালুখালী বিওপির নায়েক সুবেদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্তে তৎপরতা জোরদার করে। অভিযান পরিচালিত হয় বাংলাদেশের অভ্যন্তরে বিওপি থেকে আনুমানিক এক কিলোমিটার দক্ষিণে দামান খালী নামক এলাকায় অভিযান চলাকালে আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে মিয়ানমার দিক থেকে আসা এক সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি পালিয়ে যান। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ২টি ক্রীমের কৌটা থেকে ১০টি প্যাকেটে মোড়ানো ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, “উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একইসাথে জড়িত চোরাকারবারীদের শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, উখিয়া ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র, চোরাচালান এবং সীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ