শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার বালুখালী থেকে অপহৃত দুই রোহিঙ্গা দালালকে উদ্ধার করেছে এপিবিএন
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১৩০ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে থেকে অপহৃত দুই রোহিঙ্গাকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রবিবার (১৫ জুন) ভোররাত ২টা ৩০টায় গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন-৮ এর ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের একটি চৌকস টিম অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প-১১ এর দুই বাসিন্দাকে উদ্ধার করে।

উদ্ধারকৃতরা হলেন- ক্যাম্প-১১ এর ব্লক সি/১৫-এর করিম উল্লাহ (৩৭) এবং ব্লক সি/৭-এর আবুল কাছেম (৩৯)।

প্রাথমিকভাবে জানা যায়, মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে প্রতিজন চার লাখ টাকা করে মোট আট লাখ টাকায় একাধিক স্থানীয় দালালের মাধ্যমে চুক্তিবদ্ধ হন ভিকটিমদ্বয়। থাইল্যান্ড পৌঁছানোর পর তাদের কাছ থেকে আরও দুই লাখ ত্রিশ হাজার টাকা করে মোট চার লাখ ষাট হাজার টাকা দাবি করা হয়। আত্মীয়-স্বজনরা ওই অর্থ পরিশোধ করলেও তারা মালয়েশিয়ায় পৌঁছাতে ব্যর্থ হন। দেশে ফেরার পর সংশ্লিষ্ট দালালচক্র ক্ষুব্ধ হয়ে তাদের অপহরণ করে আটকে রাখে।

বিষয়টি নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় নিয়োজিত ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অপহৃত দুই রোহিঙ্গাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার ও অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে কাজ চলছে। বর্তমানে উদ্ধারকৃত রোহিঙ্গারা পুলিশ হেফাজতে রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ