রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
কক্সবাজারে আবাসিক হোটেলে অভিযান, ৪৮ তরুণ-তরুণী আটক
নিজস্ব প্রতিবেদক / ১২৮ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

কক্সবাজার শহরের কটেজ জোনে চলমান অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৪৮ জন তরুণ-তরুণীকে আটক করেছে জেলা পুলিশ।

শনিবার (১৪ জুন) দিবাগত রাত ১টার দিকে শহরের লাইট হাউস এলাকার কটেজ জোনে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩৮ জন তরুণ ও ১০ জন তরুণীকে আটক করা হয়।

এ বিষয়ে নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, “দীর্ঘদিন ধরে শহরের লাইট হাউস কটেজ এলাকায় অসামাজিক কার্যকলাপ চলছিল বলে আমাদের কাছে গোপন তথ্য ছিল। এর ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে ৪৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

এদিকে স্থানীয় সচেতন মহল দাবি করেছে, পর্যটন শহর কক্সবাজারের ভাবমূর্তি রক্ষায় কটেজ জোনে নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি। না হলে পর্যটনের পাশাপাশি স্থানীয় পরিবেশও নষ্ট হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ