রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ১৯২ ক্যান বিয়ারসহ আটক ২
নুরুল ইসলাম বিজয় / ১৯২ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৯২ ক্যান বিয়ারসহ দুইজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৬ জুন) ভোররাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর একটি চৌকস দল উপজেলার ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করে।

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, সম্প্রতি মাদক পাচারের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমাদের টহল তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় ১৬ জুন ভোর ৩টায় কক্সবাজার থেকে টেকনাফগামী একটি প্রাইভেটকার ইমামের ডেইল চেকপোস্ট অতিক্রম করার সময় তা থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় প্রাইভেটকারে থাকা দুই যুবক, টেকনাফের কলেজপাড়া এলাকার ফজলে করিমের ছেলে আব্দুল হামিদ (২৬), ও মোঃ হোসেনের ছেলে মোঃ ইউনুস (২৮), তাদের বহনকৃত দুটি কাপড়ের ব্যাগ থেকে লাল ও সবুজ রঙের মোট ১৯২ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, কক্সবাজার থেকে এসব বিয়ার সংগ্রহ করে টেকনাফে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে পাচার করছিল তারা।

বিজিবি জানায়, আটক মাদক ও আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক উখিয়া থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান ও মাদক প্রতিরোধে ৬৪ বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে এবং ইতোমধ্যে বেশ কিছু সফল অভিযান চালিয়ে জনসাধারণের মধ্যে প্রশংসিত হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ