শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার
নুরুল ইসলাম বিজয় / ১৪৩ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৩ থেকে বিশেষ অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় ঘটনাস্থল থেকে এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৬ জুন) বিকাল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপিবিএনের অভিযানিক দল ১৩নং ক্যাম্পের বি/৪ ব্লকে অভিযান পরিচালনা করে একেই এলাকার নজির হোসেনের ছেলে মোঃ জাফর আলম (৪৬)কে তল্লাশি করে তার ঘরের দক্ষিণ পাশের একটি রুমে লুকিয়ে রাখা একটি নীল রঙের এয়ারটাইট পলি ব্যাগ থেকে একশত পনেরো পিস উদ্ধার করা হয়।

৮ এপিবিএন ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম অভিযান এবং ইয়াবা উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন পরবর্তীতে আইন অনুযায়ী স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয় এবং অভিযুক্ত মোঃ জাফর আলমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ