মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে একসাথে চার সন্তানের জন্ম
নিজস্ব প্রতিবেদক / ৬১৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ইয়াসমিন আক্তার নামের এক গৃহবধূ। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় নিঃসন্তান থাকার পর একসঙ্গে তিন পুত্র ও এক কন্যাসন্তানের জন্মে খুশির বন্যা বয়ে গেছে ওই দম্পতির পরিবারে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ জুন) সকালে হঠাৎ তীব্র পেটব্যথা ও পানিভাঙ্গা নিয়ে ইয়াসমিন আক্তার হাসপাতালে ভর্তি হন। রোগীটি জরুরী ভিত্তিতে চিকিৎসক ডা. রুমি মেহেরিন-এর তত্ত্বাবধানে ভর্তি হন এবং তাৎক্ষণিকভাবে সিজারিয়ান সেকশনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে সফল অস্ত্রোপচারের মাধ্যমে একে একে চার নবজাতক পৃথিবীর আলো দেখেন। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং একজন মেয়ে। বর্তমানে মা ও চার নবজাতক সুস্থ রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

চিকিৎসক ডা. রুমি মেহেরিন বলেন, “রোগীটি যখন ভর্তি হন, তখন অবস্থা বেশ জটিল ছিল। কিন্তু আমাদের টিমের সমন্বিত প্রচেষ্টায় সফলভাবে সিজার সম্পন্ন হয়েছে। এটি আমাদের হাসপাতালের জন্যও একটি দারুণ মুহূর্ত।”

সন্তান জন্মের পর আবেগাপ্লুত পিতা বলেন, “দীর্ঘদিন আমরা সন্তান লাভের আশায় ছিলাম। আজ একসঙ্গে চারটি সন্তান পেয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। এটি আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”

হাসপাতালের অন্য রোগী ও স্বজনদের মাঝেও এ খবর জানাজানি হলে সবাই এসে নবজাতকদের এক নজর দেখতে ভিড় করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ