রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযান: আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার
নুরুল ইসলাম বিজয় / ২৩৮ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের উখিয়ায় ফের সরব আইনশৃঙ্খলা বাহিনীর চাঞ্চল্যকর অভিযান। ‘ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযানে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদধারী ১০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।

গত বুধবার (১৮ জুন) রাত সাড়ে ৮টা থেকে উপজেলার জালিয়াপালং, রাজাপালং ও পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। উখিয়া থানা সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে রয়েছেন বর্তমান ও সাবেক ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা পর্যায়ের সংগঠনিক সম্পাদক এবং ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতা।

গ্রেফতারকৃতরা হলেন,ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য মনজুর আলম, মাদক মামলার এজাহারভুক্ত আসামি শামীম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অলি আহমেদ, কর্মী তারেক আজিজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুকবুল হোসেন মিথুন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল হক, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি দানু মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেম্বার সিরাজুল বশর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ মঞ্জুর ওরফে আবুল মঞ্জুর ও মোঃ জুবায়ের।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন জানান, আটককৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে আজ সকাল ১০টায় আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ