শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
টেকনাফে বাকপ্রতিবন্ধী আলমগীর হত্যা মামলার প্রধান আসামি ‘নুরুল আলম ডাকাত’ র‍্যাবের জালে আটক
নুরুল ইসলাম বিজয় / ১২৫ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের টেকনাফের মোচনী রেজিস্টার্ড ক্যাম্পে বাকপ্রতিবন্ধী যুবক আলমগীরকে (১৮) প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার প্রধান অভিযুক্ত নুরুল আমিন ওরফে নুরুল আলম ডাকাত (১৯) অবশেষে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন।

রবিবার (২০ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। কক্সবাজার সদর উপজেলার লাইট হাউজ পাড়া এলাকা থেকে র‌্যাব-১৫ এর একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামির হলেন, নুরুল আমিন ওরফে নুরুল আলম ডাকাত (১৯) টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা।

র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গত ১৬ জুন বেলা ১২টা ৪৫ মিনিটে টেকনাফ থানাধীন নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় আজিরনের দোকানের সামনে অবস্থানকালে বাকপ্রতিবন্ধী আলমগীরের সঙ্গে আসামিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল আমিন প্রকাশ নুরুল আলম ডাকাত তার হাতে থাকা ওয়ান শুটারগান দিয়ে আলমগীরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি আলমগীরের বুকের বাঁ পাশে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় টেকনাফ থানায় হত্যা মামলা (মামলা নং-৪১, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) দায়ের করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল আমিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য এবং তার নেতৃত্বে ক্যাম্প এলাকায় অস্ত্রধারী অন্যান্য সন্ত্রাসীরাও নিয়মিত বিচরণ করে।

এছাড়াও তার বিরুদ্ধে টেকনাফ থানায় আরও একটি হত্যা মামলা এবং দুটি মাদক ও অস্ত্র সংশ্লিষ্ট মামলা রয়েছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ