শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
সাইবার অপরাধে অভিযুক্ত পলাতক আসামি হাটহাজারী থেকে আটকে করেছে র‌্যাব-৭
নিজস্ব প্রতিবেদক / ৭৭৬ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সাইবার অপরাধ সংক্রান্ত মামলায় দীর্ঘদিন পলাতক থাকা আসামি মোঃ আবেদ আব্দুল্লাহ (১৮)-কে চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। রাজধানীর উত্তরখান থানায় দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি।

র‌্যাব-৭ জানায়, উত্তরখান থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪-এর অধীনে দায়েরকৃত মামলা (নম্বর-০৫, তারিখ: ০৮ জুন ২০২৫) অনুযায়ী আসামি মোঃ আবেদ আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব নিশ্চিত হয় যে, পলাতক এই আসামি বর্তমানে চট্টগ্রামের হাটহাজারী থানাধীন শাহজালাল পাড়া এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে গত ২০ জুন ২০২৫ ইং তারিখে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে র‌্যাব-৭-এর একটি বিশেষ আভিযানিক দল শাহজালাল পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে আইনানুগ ব্যবস্থার জন্য হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত মোঃ আবেদ আব্দুল্লাহ, পিতা- ফিরোজ, সাং- ফটিকা শাহজালাল পাড়া, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম।

এবিষয়ে চট্টগ্রাম র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি বলেন, “সাইবার অপরাধ এখন জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। প্রযুক্তির অপব্যবহার করে কেউ যাতে ব্যক্তিগত তথ্য চুরি, হয়রানি কিংবা প্রতারণা করতে না পারে, সে লক্ষ্যে র‌্যাব সাইবার অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। এই অভিযান তারই অংশ।”

তিনি আরও বলেন, “পলাতক আসামি গ্রেফতারের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য। সাইবার নিরাপত্তা রক্ষায় র‌্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

জনসাধারণকে সচেতন হওয়ার পাশাপাশি সাইবার অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য র‌্যাবকে জানাতে আহ্বান জানিয়েছে বাহিনীটি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ