রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
মরিচ্যা চেকপোস্টে চালকের সিটের নিচে মিললো ১০ হাজার ইয়াবা, চালক আটক
নুরুল ইসলাম বিজয় / ১২৫ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

কক্সবাজার রিজিয়নের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি সিএনজি থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং একজন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

রবিবার (২২ জুন) রাত পৌনে ১২টায় উখিয়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি চেকপোস্টে থামানো সিএনজিটির চালকের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তল্লাশির সময় এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত চালক হলেন—মোঃ আজিজ (৩৫), কক্সবাজার সদর ঝিলিংজা খোনারপাড়ার মৃত নূর আহম্মেদের ছেলে।

প্রাথমিকভাবে অস্বীকার করলেও সিএনজির ড্রাইভিং সিটের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইয়াবা গুলো পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

এ বিষয়ে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন— “রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও মাদকদ্রব্য ও চোরাচালান দমনে সর্বদা সজাগ। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই ধরনের অভিযান অব্যাহত রাখবো।”

উদ্ধারকৃত ইয়াবা ও আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ