রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
রাউজানে র‌্যাবের অভিযানে ২টি বিদেশি রাইফেলসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার
নুরুল ইসলাম বিজয় / ১২০ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন গহিরা বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ২টি বিদেশি রাইফেল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা কার্তুজসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ জানতে পারে—কিছু অস্ত্রধারী সন্ত্রাসী চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে গহিরা বাজার এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গত ২১ জুন রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযানে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা দুইজনকে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলো— ১। মোঃ শাখাওয়াত হোসেন (৩০), পিতা-মৃত আবুল মনসুর, গ্রাম-সুলতানপুর কাজীপাড়া, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম এবং ২। মোঃ নাইম উদ্দিন (২৪), পিতা-মৃত কামাল উদ্দিন, সাং-নোয়াজিশপুর, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃতদের দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে কাঠের বাটযুক্ত ২টি .২২ ক্যালিবার রাইফেল, ২টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃত আসামিরা উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি ব্যবহার করে চট্টগ্রামের রাউজান এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা এসব আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে রাখলেও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। র‌্যাব-৭ জানায়, জননিরাপত্তা ও চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ