শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
ইনানী গহীন পাহাড়ে সন্ত্রাসীদের গুলিতে একই পরিবারের একজন নিহত, আরেকজন আহত
নিজস্ব প্রতিবেদক / ১২৮ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সংলগ্ন নিদানিয়ার গহীন পাহাড়ি এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের অতর্কিত হামলায় একই পরিবারের একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব নুরার ডেইল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম বাবুল (৪৫)।জালিয়াপালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব নুরার ডেইল, নিদানিয়া এলাকার মোঃ ইসহাকের ছেলে। এবং আহত নুরুল হাসান (৩৫)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ওই সময় পূর্ব নুরার ডেইল এলাকার মোঃ ইসহাকের ছেলে নুরুল ইসলাম বাবুল (৪৫) নিজ বসতঘরের সামনে অবস্থান করছিলেন। হঠাৎ করে ৮-১০ জন অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসী তাদের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়।

সন্ত্রাসীদের গুলিতে নুরুল ইসলাম বাবুল গুরুতর আহত হন এবং তার ভাই নুরুল হাসান (৩৫) ছুরিকাঘাতে শরীরের বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত হন।

স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন। আহত নুরুল হাসান বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন এর নেতৃত্বে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকায় নিরাপত্তা জোরদার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হতে পারে। আমরা ঘটনাটিকে গুরুত্বের সাথে তদন্ত করছি এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

স্থানীয়দের ধারণা, পুরনো বিরোধ কিংবা জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ বলছে, দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ