শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার ইমামের ডেইল বিজিবি চেকপোস্টে ৪০৮ ক্যান বিয়ারসহ দুই মাদক পাচারকারী আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১০১ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি প্রাইভেটকার ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্ট অতিক্রমকালে বিজিবি টহল দল কর্তৃক থামিয়ে তল্লাশি চালায়।

বিজিবি জানায়, তল্লাশিকালে গাড়ির ভেতরে থাকা ৩টি কাগজের কাটুন ও ২টি কাপড়ের ব্যাগ থেকে মোট ৪০৮ ক্যান হ্যান্টার বিয়ার উদ্ধার করা হয়। এসময় হাতেনাতে দুইজন পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, টেকনাফ পৌরসভার ৬নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে আব্দুল আজিজ (৩০) ও টেকনাফ ডেইলপাড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলেে মোঃ জাফর আলম (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার শহর এলাকা হতে বিয়ার সংগ্রহ করে টেকনাফে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে তারা স্বীকার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “বিজিবি’র অঙ্গীকার হচ্ছে সীমান্তকে মাদকের আগ্রাসন থেকে মুক্ত রাখা। আমাদের প্রতিটি সদস্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সজাগ দৃষ্টিতে দায়িত্ব পালন করছে। আজকের অভিযানে ৪০৮ ক্যান হ্যান্টার বিয়ারসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” আটককৃত আসামী ও জব্দকৃত আলামত থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ