শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
কক্সবাজার টুরিস্ট পুলিশ ও রোভার স্কাউটের যৌথ উদ্যোগে সৈকতে বীচ ক্লিনিং কর্মসূচি
নুরুল ইসলাম বিজয় / ১২৬৯ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতের বালুচরে সকালে দেখা যাচ্ছে নীল জামা পরা একদল তরুণ-তরুণীর কদমফাটা পদচারণা। কারও হাতে গ্লাভস, কেউ হাতে তুলে নিয়েছে পলিথিনের ব্যাগ। শহরের কোলাহল পেরিয়ে তারা এসেছে একটি দায়িত্ববোধের টানে- পরিচ্ছন্ন কক্সবাজার গড়ার স্বপ্ন নিয়ে।

শনিবার (২৮ জুন) সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বীচ ক্লিনিং কর্মসূচি। অংশগ্রহণ করেছে কক্সবাজারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের রোভার স্কাউট সদস্যরা। ছোট-বড় দলে ভাগ হয়ে তারা নেমে পড়ে সৈকতের পাড়ে ছড়িয়ে থাকা প্লাস্টিক, বোতল, পলিথিন ও নানা রকম বর্জ্য পরিষ্কার করতে। তবে এর শুরুটা হয়েছিল আরও পরিকল্পিতভাবে।

এর আগেই টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় একটি প্রস্তুতিমূলক সভা কল্যাণ সভা। সেখানে অংশ নেন রোভার স্কাউট সদস্য, টুরিস্ট পুলিশের কর্মকর্তাবৃন্দ এবং স্বেচ্ছাসেবীরা। পরিচ্ছন্নতা অভিযানের পরিকল্পনা, দায়িত্ব বণ্টন এবং পরিবেশ সচেতনতা নিয়ে হয় সরাসরি আলোচনা।

সভায় সভাপতিত্ব করেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ। তিনি বলেন, পর্যটকবান্ধব, পরিচ্ছন্ন এবং সবুজ সৈকত আমাদের লক্ষ্য। এটি শুধু টুরিস্ট পুলিশের দায়িত্ব নয়- এটি হবে আমাদের সম্মিলিত উদ্যোগ। আজকের এই তরুণেরা আমাদের আশার আলো। তিনি আরও বলেন, “এই ধরনের অংশগ্রহণমূলক কর্মসূচি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলবে। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ