বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
কক্সবাজার সৈকতে টুরিস্ট পুলিশের অভিযানে ছিনতাইকারী আইয়াছ আটক
নিজস্ব প্রতিবেদক / ২১৯ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬

কক্সবাজার সৈকতে অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে আটক করেছে টুরিস্ট পুলিশ।ডিআইজি আপেল মাহমুদ বললেন- “কক্সবাজার সৈকতকে অপরাধমুক্ত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ”

গতকাল শুক্রবার (২৭ জুন) পর্যটক সেজে কক্সবাজার সমুদ্র সৈকতে ছিনতাইয়ের চেষ্টা করছিল এক কিশোর। তবে শেষ রক্ষা হয়নি। টুরিস্ট পুলিশের তৎপর অভিযানে ধরা পড়ল সেই ছিনতাইকারী।

আটককৃত কিশোর হলেন, মোঃ আইয়াছ উদ্দিন (১৬)। সে কক্সবাজার পৌরসভার ০৬ নং ওয়ার্ডের আলীরজাহান এলাকার মোঃ জামাল হোসেন ও রাজিয়া বেগমের ছেলে।

টুরিস্ট পুলিশ জানায়, শুক্রবার সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল সে। কয়েকজন পর্যটক তার বিরুদ্ধে অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে টহলরত টুরিস্ট পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশিতে পাওয়া যায় একটি ছুরি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার রিজিওন ট্যুরিস্ট পুলিশের (অতিরিক্ত ডিআইজি) মোঃ আপেল মাহমুদ বলেন, পর্যটকদের নিরাপত্তার প্রশ্নে আমরা এক বিন্দুও ছাড় দিই না। সৈকত এলাকাকে অপরাধমুক্ত রাখতে আমরা রাতদিন পরিশ্রম করছি। কেউ যদি মনে করে এখানে অপরাধ করে পার পাবে—তাকে বড় ভুল ভাবতে হবে।”

তিনি আরও বলেন, কক্সবাজার শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই শহরের সুনাম ধরে রাখতে টুরিস্ট পুলিশ সর্বোচ্চ সতর্ক এবং প্রতিশ্রুতিবদ্ধ।

আটককৃত কিশোরকে স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ