সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
চোরাচালান রোধে ৩৪ বিজিবির অভিযান বাইশফাঁড়ী সীমান্তে চোরাই মালামাল জব্দ
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১২৫ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দেশপ্রেম, সততা আর সাহসিকতায় সীমান্ত পাহারায় অটল ৩৪ বিজিবি। প্রতিনিয়ত জীবন ঝুঁকি নিয়ে যারা দেশের জন্য কাজ করছেন, আজ ভোরে তারই এক গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করলো কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) বাইশফাঁড়ী বিওপির সদস্যরা।

শনিবার (২৮ জুন) ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার সীমান্তবর্তী চাকমপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৩৫/২-এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় একটি বড় বহির্মুখী চোরাই চালান জব্দ করে।

জব্দকৃত মালামাল- সুপার গ্লু ৪,৬০৮ পিস,(বাজারমূল্য ৯২,১৬০ টাকা) ও টেলকম পাউডার ৩০০ পিস (বাজারমূল্য ৬০,০০০ টাকাসহ সর্বমোট মূল্যঃ ১,৫২,১৬০ টাকার মালামাল জব্দ করা। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া মালামাল জব্দ করতে এক মুহূর্তও দেরি করেনি বিজিবির সাহসী সদস্যরা।

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, “আমাদের প্রতিটি বিজিবি সদস্য দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে কাজ করে। সীমান্তে চোরাচালান, মাদক কিংবা যে কোনো অবৈধ তৎপরতা রোধে আমরা সদা প্রস্তুত। আজকের এই অভিযান তারই বাস্তব প্রমাণ। চোরাকারবারিদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলমান রয়েছে।

জব্দকৃত মালামাল যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ