শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় সীমান্ত পরিবহনের ধাক্কায় মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক / ১০১ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে সীমান্ত পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে ইসফাত সাদিয়া রিমু (১৪) নামের এক মেধাবী মাদ্রাসা ছাত্রী।

রবিবার (২৯ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে উখিয়ার পালংখালী বাজারসংলগ্ন উত্তর স্টেশন এলাকার রাইস মিলের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিমু উত্তর পালংখালী এলাকার মৃত মোঃ সাবের আহমদের কন্যা এবং পালংখালী খাদিজাতুল কোবরা (রা:) বালিকা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। স্বপ্ন দেখতো একদিন বড় হয়ে শিক্ষক হবে। কিন্তু দুর্বার গতির একটি বাস তার সেই স্বপ্ন থামিয়ে দিল এক নিমিষে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী আনোয়ার ফয়সাল আরিফ (সাধারণ সম্পাদক, পালংখালী বাজার কমিটি) জানান, আমার দোকানের সামনেই সীমান্ত পরিবহনের ‘তারেক ট্রেডার্স’ নামক একটি মিনিবাস একটি টমটমকে পেছন থেকে ধাক্কা দেয়। টমটমে থাকা মেয়েটি ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আমরা দ্রুত তাকে উদ্ধার করে গয়ামারা এমএসএফ হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মিনিবাসটি যার রেজিষ্ট্রেশন নাম্বার কক্সবাজার-জ ১১-০৩৮৭ জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তবে ঘটনার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ