শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
রেজুখাল চেকপোস্টে সিএনজির সিটের নিচে মিললো ৩ হাজার ইয়াবা, বৃদ্ধা নারীসহ দুই পাচারকারী আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৪৬ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজার সীমান্তবর্তী অঞ্চলে মাদককারবারিরা প্রতিবারই কৌশল পাল্টায়, তবে এবারো ধরা খেল অভিনব এক পদ্ধতিতে। একটি সাধারণ যাত্রীবাহী সিএনজির সিটের নিচে লুকিয়ে রাখা ছিল তিন হাজার ইয়াবা।

সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৭টার দিকে সোনারপাড়া রেজুখাল চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির নিয়মিত তল্লাশি দল এ অভিযান পরিচালনা করে। বিজিবি’র ডগ স্কোয়াডের সহায়তায় তল্লাশিকালে সিএনজিটি থামিয়ে যাচাই করা হয়। তখনই গাড়ির সিটের নিচে বিশেষভাবে পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবি দুইজন মাদক পাচারকারীকে ঘটনাস্থল থেকে আটক করে।

আটককৃতরা হলেন, নোয়াখালী বেগমগঞ্জের চৌমহনা, দক্ষিণ শরীরপুরের মোঃ ইদ্রিস আমিনের ছেলে মোঃ আমিনুল ইসলাম (৩২), সিলেট সদরের কদমতলীর মোমিন খালা এলাকার মৃত কেনু তালুকদার’র মেয়ে ছকিনা বেগম (৬৩)।

কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ প্রতিরোধে ৩৪ বিজিবি সর্বদা তৎপর। আজকে রেজুখাল চেকপোস্টে যাতায়াতে ব্যবহৃত সিএনজি অটোরিকশা তল্লাশি করে ২ হাজার ইয়াবা সহ দুই জন আটক করা হয়েছে। মাদক পাচারে ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের ও পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ