রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
হোয়াইক্যং চেকপোস্টে সেন্টমার্টিন পরিবহনে ইয়াবাসহ মাদককারবারি আটক করলো বিজিবি
নিজস্ব প্রতিবেদক / ২৫৬ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আবারও মাদকচক্রের উপর কঠোর অবস্থানে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। হোয়াইক্যং চেকপোস্টে ইয়াবা সহ এক যুবককে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তি- কামরুল হাসান (২৬), টেকনাফ পুরান কল্লানপাড়া এলাকার ফরিদ আহমদের ছেলে।

সোমবার (৩০ জুন) রাত ৯টার দিকে হোয়াইক্যং চেকপোস্টে ৬৪ বিজিবির সদস্যরা নিয়মিত তল্লাশি কালীন সময়ে কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহন থামিয়ে তল্লাশিকালে একটি স্লিপার কোচে অভিনব কায়দায় লুকানো ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ১৮ হাজার ৫০০ টাকা।

অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের টহল দল সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে অবস্থান নেয়। তল্লাশির সময় সন্দেহভাজন ব্যক্তিকে আমরা আটক করি এবং তার আসনের নিচ থেকে অভিনব পদ্ধতিতে লুকানো ইয়াবা উদ্ধার করতে সক্ষম হই। বিজিবি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। আমাদের অভিযান চলমান থাকবে। বর্তমানে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ