শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
কোর্টবাজার আরব সিটির সামনে পড়ে থাকা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক / ৭৯ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়ার কোটবাজার এলাকায় গলিতে পড়ে থাকা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৫ জুলাই ২০২৫) দুপুর ১টা ৩০ টায় উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার স্টেশনের আরব সিটি সেন্টারের পাশের গলিতে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি উখিয়া থানায় অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তির নাম জিল্লুর রহমান (৪৫) বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি টেকনাফ উপজেলার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বাড়ির পার্শ্ববর্তী এলাকায় বসবাস করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহতের পিতার নাম জানা সম্ভব হয়নি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকায় তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিচয় শনাক্তসহ মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ