শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
মনখালীতে বাবার নির্মম আঘাতে মেয়ে খুন, সেই ঘাতক পিতা আমান উল্লাহ আটক
নিজস্ব প্রতিবেদক / ২০৫ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী ঘোনারপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে এক পিতা কর্তৃক ৪ বছর বয়সী শিশু কন্যা খুন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

আটককৃত ঘাতক পিতা উখিয়ার মনখালী ঘোনারপাড়া এলাকায় নুরুল আলমের ছেলে আমান উল্লাহ (৩০), এবং নিহত শিশু তার কন্যা কানিজ ফাতেমা জ্যোতি (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৫ জুলাই) রাত ৯টার দিকে আমান উল্লাহ (৩০) নামের এক ব্যক্তি পারিবারিক বিরোধের জেরে তার স্ত্রীকে লোহার পুতা দিয়ে মারতে উদ্যত হলে স্ত্রী পালিয়ে যায়। এ সময় তার সামনে থাকা চার বছরের কন্যা শিশুটি কানিজ ফাতেমা জ্যোতিকে লোহার পুতার আঘাতে গুরুতর আহত হয়। পরবর্তীতে শিশুটিকে পার্শ্ববর্তী খালে ফেলে দিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে লুকিয়ে পড়ে অভিযুক্ত পিতা।

পরে স্থানীয়রা তাকে আটক করে ইনানী পুলিশ ফাঁড়িকে অবহিত করে। ইনানী ফাঁড়ির ইনচার্জ এসআই দুর্জয় সরকার সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমান উল্লাহকে আটক করেন। খালের পাশে খোঁজ নিয়ে উদ্ধার করা হয় শিশু কানিজ ফাতেমার নিথর দেহ।

শিশুটির লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় প্রেরণ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স পাঠানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে পিতা তার শিশু কন্যাকে হত্যা করেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ