শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
মরিচ্যা যৌথ চেকপোস্টে ৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৪৭ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সীমান্তে মাদক পাচার বন্ধে কঠোর রয়েছে বিজিবি। ইয়াবা পাচার কালে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) সকাল ৯টায় মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এক অভিযান পরিচালনা করে ৬০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “হোয়াইক্যং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি থামিয়ে চালক নুর আলমকে সন্দেহ করে তল্লাশি চালানো হয়। সে প্রথমে অস্বীকার করলেও পরে ড্রাইভিং সিটের নিচে বিশেষ জায়গায় লুকানো ইয়াবা উদ্ধার করা হয়।

রামু ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে কাজ করে আসছে। সীমান্তের এই ধরনের অভিযান জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখছে। মাদক পাচার রোধে আগামী দিনে আরও কঠোর ও ব্যাপক অভিযান পরিচালনা করা হবে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ